নিয়ম ও শর্তাবলী (Terms & Conditions)
এই সাইট ব্যবহারের জন্য প্রযোজ্য নিয়মাবলী
তত্ত্ববোধিনী অনলাইন সাহিত্য ম্যাগাজিনের পক্ষ থেকে সকল পাঠক/পাঠিকা এবং লেখক/লেখিকাদের স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার বা এতে লেখা পাঠাবার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলীর সাথে যুক্ত হতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে এগুলো মনোযোগ সহকারে পড়ুন। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।
- কনটেন্ট প্রকাশ ও কপিরাইট তত্ত্ববোধিনী একটি সাহিত্যভিত্তিক ও লাভজনক প্ল্যাটফর্ম, যেখানে কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ ডায়েরি, বই পর্যালোচনা এবং অন্যান্য বিষয় প্রকাশ করা হয়। যাতে ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তা পড়তে পারে। লেখক/লেখিকাদের জমা দেওয়া প্রতিটি কনটেন্টের মূল স্বত্ব (copyright) সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের থাকবে। আমরা কেবল প্রকাশের জন্য অনুমতি গ্রহণ করি।
- কনটেন্ট জমা দেওয়া
ওয়েবসাইটে কনটেন্ট জমা দেওয়ার মাধ্যমে লেখক যে সকল বিষয়গুলো নিশ্চিত করেন তা হল—
• এটি আগে কোথাও প্রকাশিত হয়নি।
• এটি তার নিজস্ব মৌলিক লেখা।
• এটি কোনো তৃতীয় পক্ষের কপিরাইট লঙ্ঘন করে না।
• কোনো অবমাননাকর, আইনবিরোধী বা আপত্তিকর বিষয় এতে নেই। - প্রকাশের অধিকার তত্ত্ববোধিনী যে কোনো জমা দেওয়া লেখা প্রকাশ, অপ্রকাশ বা সম্পাদনার (যেমন বানান/ফরম্যাটিং সংশোধন) অধিকার সংরক্ষণ করে। তবে মূল ভাব পরিবর্তন করা হবে না। প্রয়োজনে লেখক/লেখিকাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে।
- কপিরাইট ও অনুমতি
• লেখকের নামসহ প্রতিটি লেখা প্রকাশিত হবে।
• কোনো লেখা অন্য কোথাও পুনঃপ্রকাশ করতে চাইলে লেখকের অনুমতি প্রয়োজন।
• তত্ত্ববোধিনী কোনো লেখার মালিকানা দাবি করে না। - ব্যবহারকারীর দায়িত্ব ব্যবহারকারীরা ওয়েবসাইটে কোনো অবৈধ, ক্ষতিকর বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করতে পারবেন না। এর দায় সম্পূর্ণভাবে ব্যবহারকারীর উপর বর্তাবে।
- কনটেন্ট অপসারণ যদি কোনো কনটেন্ট কপিরাইট লঙ্ঘন করে বা আপত্তিকর বলে বিবেচিত হয়, তত্ত্ববোধিনী তা যে কোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই অপসারণ করার অধিকার রাখে।
- পরিবর্তন তত্ত্ববোধিনী যে কোনো সময় এই Terms & Conditions পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে যেটি কার্যকর হবে।
- যোগাযোগ কোনো প্রশ্ন বা অভিযোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ইমেইল: submit@tattwabodhini.com